1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডেমরা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশ বলছে পারিবারিক কলহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ডেমরা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পুলিশ বলছে পারিবারিক কলহ

প্রতিনিধি

রাজধানীর ডেমরার বাশেরপুল এলাকার একটি ভাড়া বাসা থেকে মারিয়া আক্তার শ্রাবনী (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত মারিয়া আক্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সৈয়দ টোলা গ্রামের মৃত সুবেদ মিয়ার মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে ডেমরার ৪৩৬/১০ নং বাঁশেরপুল এলাকায় ভাড়া থাকতেন।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চন্দ্র রায় বলেন, গতরাতে ডেমরার বাশেরপুল আমিনবাগের জনৈক আনোয়ারের বাসার দ্বিতীয় তলার শয়ন কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আজ দুপুরের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠাই।

এসআই আরও জানান, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি, ওই গৃহবধূ স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটিয়েছে। তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।নিহতের খালা জাহানারা বেগম জানাবে, মারিয়া আমার একমাত্র ভাগ্নী। আড়াই বছর আগে তাদের বিয়ে হয়েছিল। তার স্বামী কোনো কাজকর্ম করত না। তাই স্বামীর সঙ্গে রাগ করে চার মাস আগে সে বাপের বাড়িতে চলে আসে। গতকাল স্বামী ইমনের সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটি হয় তার। এরপর কাউকে কিছু না বলে ঘরের দরজা বন্ধ করে রাখে। বেশ কিছু সময় পেরিয়ে গেলেও তার কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি আমার ভাগ্নি ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরে আমরা বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানাই। আমার ভাগ্নির দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!