1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডেভিল হান্ট ফেইজ-২ : রাজধানীতে গ্রেপ্তার ৩৯ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ডেভিল হান্ট ফেইজ-২ : রাজধানীতে গ্রেপ্তার ৩৯

প্রতিনিধি

ডেভিল হান্ট ফেইজ-২ : রাজধানীতে গ্রেপ্তার ৩৯
রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জামায়, এর মধ্যে বনানী থানা ৫ জন, খিলক্ষেত থানা ১০ জন, মিরপুর মডেল থানা ৩ জন, শেরেবাংলা নগর থানা ৮ জন ও যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে।

রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানা।

যাত্রাবাড়ী থানার বরাদ দিয়ে মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার (১০ জানুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১২ বার গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— আ. কাদের মিয়া, মো. হোসেন, মো. হাসান, মো. তাজিম চৌধুরী (২০), শরীফুল ইসলাম শরীফ (৩০), শামীম আহম্মেদ জয় (২৪), মো. রবিন (২৫), মো. সেলিম মিয়া (৪৫), বাধন চন্দ্র দেবনাথ (২৬), অজিত দেওরী (৩২), মো. কামরুল (৩১), মো. রমজান শেখ (২২) ও মো. জালাল (২৪)।

তিনি আরও জানান, শনিবার শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা, পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৮ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন হোসাইন মোহাম্মদ জালাল শান্ত (৩৫), মো. আল আমিন (২৮), বেল্লাল হোসেন (৩৩), জয়নাল আবেদীন (৫২), শ্রী অপূর্ব ব্যানার্জি, মো. আনোয়ার হোসেন (৫২), মো. আনোয়ার হোসেন (৪৮) ও মো. শরিফুল ইসলাম (৩২)।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এছাড়া শনিবার খিলক্ষেত থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন মো. আলামিন মোমেন (৩৩), সুমন মিয়া (৩৫), মো. দেলোয়ার হোসেন (৩২), সাইফুল ইসলাম (২২), মো. সাদেক মিয়া (৫২), মো. ইউনুস আলী (৫৬), মো. শাকিল আহম্মেদ (৩৭), মো. সালমান (২১), মো. নাহিদ (২৩) ও মো. রাকিব (২২)।

তিনি বলেন, অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলা, পরোয়ানা ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। এছাড়া মিরপুর মডেল থানা পুলিশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।

বনানী থানায় গ্রেপ্তাররা হলেন মো. রাব্বী (১৯), ওমর হোসেন টুটুল (২০), মো. সুজন হোসেন (৩০), মো. রাসেল জোফদ্দার (৩০) ও সোহেল খা। অন্যদিকে মিরপুর থানায় গ্রেপ্তাররা হলেন মো. রমজান (২০), মো. শুভ (২০) ও মো. আব্দুল্লাহ মাতাব্বর (২৩)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!