1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিবি (উত্তর)-এর ৩টি অভিযানে ১৯৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ডিবি (উত্তর)-এর ৩টি অভিযানে ১৯৩ পিস ইয়াবা ও ২০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ৩

প্রতিনিধি

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ২৫/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২২:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন পলাশবাড়ি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী আসামী ১। বিদ্যুৎ শাহ (৩৮), পিতা-আঃ রাজ্জাক, মাতা-জুলেখা বেগম, সাং-আমরাইপুর, থানা-সদর, জেলা-নওগাঁ, এ/পি সাং-শ্রীপুর (সোহরাব মাস্টারের বাড়ির ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ২০ (বিশ) লিটার চোলাইমদসহ গ্রেফতার করেন ।

অপর একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মোঃ আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ রাত ২৩:০৫ ঘটিকায় ধামরাই থানাধীন কায়েতপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ হাবিবুর রহমান ওরফে বুচাই (৩৬), পিতা-মৃত নয়া মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-পশ্চিম কায়েতপাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ৯৩ (তিরানব্বই)পিস ইয়াবা ট্যাবলেটসহগ্রেফতার করেন ।

অপর একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ একই তারিখ রাত ০৩:৩০ ঘটিকায় সাভার থানাধীন আমিনবাজার হিজলা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আজগর আলী (৫৩), পিতা-আমির হোসেন, মাতা-উম্মে কুলসুম, সাং-বাড়ি নং ১৬২/২ রোড-১/২ হিজলা সিকদার পাড়া (মোল্লা বাড়ি), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন ।

উল্লেখ্য যে, আসামীদের সিডিএমএস পর্যালোচনা করে দেখা যায়, ধৃত আসামী মোঃ আজগর আলী (৫৩) এর বিরুদ্ধে ০৮ টি মামলা রয়েছে।

উক্ত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!