1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি

প্রতিনিধি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফরের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন। এ ঘটনায় তাৎক্ষণিক ওই চিকিৎসককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে মমেক হাসপাতাল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। এর একটি ভিডিও তাৎক্ষণিক সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সচেতন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, শিশুদের মূত্রাশয় ও প্রজননতন্ত্র সম্পর্কিত রোগের চিকিৎসা বিষয়ক চলমান চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি ও চ্যালেঞ্জ বিষয়ক একটি সেমিনারে প্রধান অতিথি হিসেবে এদিন সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। সেমিনারে অংশগ্রহণের পূর্বে ডা. মো. আবু জাফর হাসপাতাল পরিদর্শনে যান। তিনি রোগীদের সেবার মান, জরুরি বিভাগ পরিচালনায় অব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। এতে অসন্তুষ্ট ক্যাজুয়ালিটি ইনচার্জ ডা. ধনদেব বর্মন নানা সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপ উল্লেখ করে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। এতে মহাপরিচালক ক্ষুব্ধ হলে তর্কে জড়িয়ে পড়েন ওই চিকিৎসক।

এ সময় হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. গোলাম ফেরদৌস, সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খানসহ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযুক্ত চিকিৎসক ডা. ধনদেব বর্মনকে হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে মমেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, পরিদর্শনে সেবার মান নিয়ে মহাপরিচালকের সঙ্গে ক্যাজুয়ালটি বিভাগের ইনচার্জ ডা. ধনদেব বর্মনের উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। যা মোটেও ঠিক হয়নি। এ ঘটনায় তাকে তাৎক্ষণিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!