1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডিএনসিসি আয়োজন করছে তিনদিনব্যাপী ঈদ আনন্দ মেলা ও আনন্দমিছিল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ডিএনসিসি আয়োজন করছে তিনদিনব্যাপী ঈদ আনন্দ মেলা ও আনন্দমিছিল

প্রতিনিধি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগরবাসীর জন্য ঢাকার শেরেবাংলানগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিনদিনব্যাপী ঈদ আনন্দ মেলার আয়োজন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে বৃহস্পতিবার নগরভবনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জানানো হয়, ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত একই স্থানে অনুষ্ঠিত হবে। জামাত শেষে মেলার সঙ্গে সমন্বয় করে ঈদ আনন্দ মিছিলও আয়োজন করা হবে।

মেলার আয়োজন ও কার্যক্রম

মেলায় শিশুদের জন্য থাকবে বিভিন্ন রাইড, খাবারের স্টল এবং উৎসব-ভিত্তিক বিভিন্ন পণ্যের স্টল। ঈদ আনন্দ মিছিলে শতাধিক ব্যান্ড পার্টি, ঘোড়ার গাড়ি ও গরুর গাড়ি অংশ নেবে। এছাড়া মিছিলকে রঙিন ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হবে।

মিছেলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক হয়ে খামারবাড়ি মোড় অতিক্রম করে মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে। মিছিল শেষে একই স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

বৈচিত্র্যময় আয়োজন

মেলায় অংশগ্রহণ করবেন বিভিন্ন ধর্ম ও জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। এছাড়া মোগল ও সুলতানি আমলের ইতিহাসভিত্তিক পাপেট শোও প্রদর্শিত হবে। অংশগ্রহণকারীদের জন্য ঈদের ঐতিহ্যবাহী খাবারের ব্যবস্থাও রাখা হবে।

সভায় উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, অঞ্চল ৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য বিভাগীয় প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!