1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘ডাকেটের দুই বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়’ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

‘ডাকেটের দুই বছরের নিষেধাজ্ঞা যথেষ্ট নয়’

প্রতিনিধি

শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম সরিয়ে নিয়েছেন বেন ডাকেট। ফলে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিবি) নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন তিনি। নিয়ম অনুযায়ী দুই বছরের নিষেধাজ্ঞায় পড়বেন। এই ইংলিশ ব্যাটারের ওপর ক্ষুব্ধ সুনীল গাভাস্কার। তার মতে, ডাকেটের এই অপরাধের জন্য দুই বছরের শাস্তি যথেষ্ট নয়।

নিলামে ২ কোটি রুপি দিয়ে ডাকেটকে কিনেছিল দিল্লি ক্যাপিটালস। কিছু দিন আগে তিনি আইপিএল না খেলার কথা জানান। আন্তর্জাতিক ক্রিকেটের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রতিযোগিতা শুরুর আগে ডাকেটের মতো ক্রিকেটার এ ভাবে হাতছাড়া হওয়ায় সমস্যায় পড়েছে দিল্লি।

বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, দল পাওয়ার পর কোনও বিদেশি ক্রিকেটার আইপিএল খেলতে না চাইলে তাকে পরের দুইবছর খেলতে দেওয়া হয় না। তবে চোট থাকলে বা কোনও দেশের বোর্ড সংশ্লিষ্ট ক্রিকেটারকে অনাপত্তিপত্র না দিলে অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়।

ডাকেটের ক্ষেত্রে এমন বোর্ড বা চোটের কোনো সমস্যা নেই। তিনি ব্যক্তিগত কারণে এ বার আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। ডাকেট এ ভাবে দলকে সমস্যায় ফেলায় ক্ষুব্ধ গাভাস্কার। তিনি বলেছেন, ‘পরিস্থিতি কঠিন। অ্যাশেজ সিরিজে বেন ডাকেট খুব ভালো খেলেছিল। দ্য হান্ড্রেডের নিলামে ডাকেট যে দাম পেয়েছে, আইপিএলেও তত হয়তো সমস্যা হত না। দ্য হান্ড্রেডে বেশি দাম পাওয়ার পরই আইপিএল না খেলার সিদ্ধান্ত নিয়েছে। যদিও কারণ হিসেবে টেস্ট ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার কথা বলেছে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!