1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা আহত ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা আহত ৩

প্রতিনিধি

সাভারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে মজিবুর (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আরও তিনজনকে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার রাজালাক ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর মানিকগঞ্জের উথুলি থানার ধূসর গ্রামের বাসিন্দা। তিনি সাভার পৌর এলাকার আড়াপাড়া মহল্লায় বসবাস করতেন।

থানায় সোপর্দ করা তিনজন হলেন- সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লার খোকনের বাড়ির ভাড়াটিয়া জয়নাল আবেদীন (১৫), শিপন (১৫) ও পৌর এলাকার বাবুর ছেলে সোহান (১৭)।প্রত্যক্ষদর্শীরা জানান, সাভারের রাজালাক ফার্মের সামনে চোর ও ডাকাত সন্দেহে চারজনকে আটক করে গণধোলাই দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি তিনজনকে সাভার মডেল থানায় সোপর্দ করা হয়।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সায়মুল হুদা ঢাকা পোস্টকে বলেন, আজ ভোরে গণপিটুনিতে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়।সাভার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আতিক ঢাকা পোস্টকে বলেন, গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন থানায় রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!