1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

প্রতিনিধি

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

রাজধানীর পল্লবী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। গ্রেপ্তাররা হলেন– মো. সজিব ইসলাম ওরফে ভাগিনা সজিব (২২), মো. শাকিল (৪০), মো. আবিদ হাসান (২২) এবং মো. আকাশ (২৩)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার কে. এন. রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (২৯ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল জানতে পারে, পল্লবী থানাধীন মোড়াপাড়া ক্যাম্প এলাকায় একটি বাসার ভেতরে ৭-৮ জনের একটি ডাকাত দল ডাকাতির পূর্ব প্রস্তুতি নিচ্ছে।

সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা এদিক-সেদিক পালানোর চেষ্টা করে। এসময় স্থানীয়দের সহায়তায় চারজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ৪টি দেশীয় অস্ত্র ও ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছে যে তারা উদ্ধার করা অস্ত্র ব্যবহার করে ডাকাতি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল।

র‌্যাব-৪ এর মিডিয়া অফিসার আরও জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!