1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঠাকুরগাঁওয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা জামায়াত প্রার্থীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

ঠাকুরগাঁওয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা জামায়াত প্রার্থীর

প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা জামায়াত প্রার্থীর
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

তিনি অভিযোগ করেছেন, নির্বাচনে বিএনপি-সমর্থিত কর্মকর্তাদের প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়ার আশঙ্কা রয়েছে, যা ভোটের স্বচ্ছতার জন্য হুমকি।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঙ্গে সাক্ষাৎ করে মৌখিকভাবে এসব অভিযোগ তুলে ধরেন তিনি। এ সময় জেলা জামায়াতে ইসলামীর আমিরসহ পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের মো. দেলাওয়ার হোসেন বলেন, আমাদের কাছে তথ্য এসেছে অধিকাংশ কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। এতে করে নির্বাচন নিরপেক্ষ হওয়ার সুযোগ কমে যাবে।

তিনি আরও বলেন, প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা পালন না করে এবং অভিযোগগুলোর যথাযথ তদন্ত না হয়, তাহলে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়বে।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা অভিযোগগুলো গুরুত্বসহকারে শুনেছেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে জানান জামায়াত প্রার্থী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!