1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী!

প্রতিনিধি

ঠাকুমার ঝুলির ‘ঠাকুমা’ হচ্ছেন শ্রাবন্তী!
ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছেন ‘ঠাকুমা’র চরিত্রে। তবে এটি জনপ্রিয় কার্টুন বা রূপকথার কোনো গল্প নয়, বরং সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকের একটি ওয়েব সিরিজ। ‘ঠাকুমার ঝুলি’ নামের এই সিরিজে শ্রাবন্তীর নাতনির ভূমিকায় অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী দিব্যাণী মন্ডল।

সম্প্রতি ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’ তাদের নতুন বছরের একগুচ্ছ সিরিজের তালিকায় এই প্রজেক্টটির নাম ঘোষণা করেছে। সিরিজটির মূল প্রেক্ষাপট আবর্তিত হবে ঠাকুমা ও নাতনির বিশেষ এক সম্পর্ককে কেন্দ্র করে। এর আগে শ্রাবন্তীকে মা কিংবা স্ত্রীর চরিত্রে দেখা গেলেও এবারই প্রথম তাকে এমন বয়স্ক বা ঠাকুমার চরিত্রে দেখা যাবে। পর্দায় প্রিয় নায়িকার এমন ভোলবদল এবং নতুন লুক দেখার জন্য দর্শকরা বেশ আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা থাকলেও শ্রাবন্তী এখন ক্যারিয়ার নিয়ে পুরোদমে ব্যস্ত। সম্প্রতি পরিবার ও বন্ধুদের সঙ্গে গোয়া ভ্রমণ শেষ করে কলকাতায় ফিরেছেন তিনি। জানা গেছে, চলতি মাসে তিনি এই সিরিজের শুটিংয়ে অংশ নেবেন। শ্রাবন্তী এখন পুরোদমে নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত। মাঝে মধ্য়ে তাকে নিয়ে চর্চা হলেও এসব থেকে নিজেকে দূরেই রাখেন। গত বছর তার অভিনীত দেবী চৌধুরানি দর্শকদের মধ্যে ভালোই সাড়া ফেলে। এবার নায়িকার বৃদ্ধা লুকস দেখার অপেক্ষায় দর্শক।

এদিকে ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘ফুলকি’র মাধ্যমে পরিচিতি পাওয়া দিব্যাণী মন্ডলও এই সিরিজে বড় চমক হিসেবে থাকছেন। শ্রাবন্তীর মতো সিনিয়র অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!