1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি টাকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখের বেশি টাকা

প্রতিনিধি

একদিনে ১৪৯টি ট্রেনে অভিযান পরিচালনা করে টিকিটবিহীন ৫ হাজার ২২০ জন যাত্রীকে শনাক্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। তাদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় হয়েছে মোট ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ রেলওয়ের ভেরিফায়েড পেজে প্রকাশ করা এক তথ্যে বিষয়টি জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে পরিচালিত অভিযানে মোট ২০৬ জন টিটিই কাজ করেছেন। তারা ১৪৯টি ট্রেনে টিকিট–পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন। এতে টিকিটবিহীন ভ্রমণকারী শনাক্ত হয়েছেন মোট ৫ হাজার ২২০ জন।অভিযানে মোট ভাড়া আদায় হয়েছে ৭ লাখ ৫৯ হাজার ৬১০ টাকা এবং জরিমানা আদায় হয়েছে ৩ লাখ ৯ হাজার ৫২৫ টাকা। এতে সব মিলিয়ে রেলওয়ের আয় দাঁড়িয়েছে ১০ লাখ ৬৯ হাজার ১৩৫ টাকা। ওইদিন মোট ৩ হাজার ৭৭৫টি টিকিট যাচাই করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!