1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ

প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জাংশনের অদূরে এ ঘটনা ঘটে। ট্রেনটি কয়েকশত যাত্রী নিয়ে ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল।

রেলওয়ে কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জাংশনের কাছে পৌঁছলে হঠাৎ যাত্রীবাহী দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে ট্রেনে থাকা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে যায়। খবর পেয়ে ট্রেনের বগি উদ্ধারে দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ করছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) বগি উদ্ধার সম্ভব হয়নি।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হাসান আলী বলেন, ট্রেনের বগি উদ্ধারে কাজ চলছে। এখনো কোনো শিডিউল বিপর্যয় হয়নি। শুক্রবার থাকায় বিকেল সড়ে ৪টা পর্যন্ত এই লাইনে ট্রেন নেই। দ্রুত সময়ের মধ্যে লাইনচ্যুত হওয়া বগি উদ্ধার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!