1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বিয়ের গাড়ি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ট্রেনের ধাক্কায় ধানক্ষেতে বিয়ের গাড়ি

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় ছিটকে ধানক্ষেতে পড়লো বিয়ের গাড়ি। যাত্রীবিহীন প্রাইভেটকারটি খালি থাকায় একমাত্র চালক প্রাণে বেঁচে গেছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশনের শাহমালুম (র.) মাজার সংলগ্ন রাজনপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন কুশিয়ারা ব্রিজ পার হওয়ার পর হর্ন বাজায়। এমন সময় লেভেল ক্রসিং পারাপারকালে স্টার্ট বন্ধ হয়ে আটকে পড়ে বর আনতে যাওয়া ফুল দিয়ে সাজানো প্রাইভেটকারটি। চালক চেষ্টা করেও স্টার্ট করতে পারছিলেন না। অন্যদিকে ট্রেন চালক হর্ন দিয়েও ব্রেক করতে না পেরে সজোরে প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে ছিটকে প্রায় ৩০ ফুট দূরে গাড়লি বিলের ধান ক্ষেতে পড়ে। এতে গাড়ির চালক আহত হয়েছেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, ‘ট্রেনের সঙ্গে দুর্ঘটনা কবলিত প্রাইভেটকারের চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি সুস্থ আছেন। তবে তার বুকে আঘাত প্রাপ্ত হওয়ায় পরিবারের লোকজন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, একটি বিয়ের গাড়ি (প্রাইভেটকার) সাজানো অবস্থায় বরের বাড়িতে যাচ্ছিল। পথিমধ্যে ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে স্টার্ট বন্ধ হয়ে যায়। এ সময় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি অন্তত ৩০ ফুট দূরে ধান ক্ষেতে গিয়ে পড়ে। এতে চালক সামান্য আহত হয়েছেন। প্রাইভেটকারে চালক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। তবে চালক আলৌকিকভাবে বেঁচে যান। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!