1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ট্রাম্পের ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান

প্রতিনিধি

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে পুনর্গঠন করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘গাজা বোর্ড অব পিস’-এ যোগ দিচ্ছে পাকিস্তান। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। ইসলামাবাদ আশা করছে, বোর্ডটি গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য কার্যকর পদক্ষেপ নেবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির দাভোস অর্থনৈতিক সম্মেলনে অংশ নিতে দেশটি থেকে রওনা হয়েছেন। বিশেষভাবে ফিল্ড মার্শাল মুনিরের সফরের মূল উদ্দেশ্য ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ এবং গাজা বোর্ডে পাকিস্তানের যোগদান।

গাজার শান্তি স্থাপনের জন্য গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ২০-পয়েন্টের একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। পরিকল্পনায় বলা হয়েছে, যুদ্ধপরবর্তী গাজার প্রশাসন পরিচালনা করবে একটি অরাজনৈতিক টেকনোক্র্যাট সরকার, যা গাজা বোর্ড অব পিসের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে। এই বোর্ডের মাধ্যমে তহবিলের সংগ্রহ ও ব্যয় তদারকি করা হবে এবং বিভিন্ন দেশ বোর্ডের সদস্যপদ পাবে।

পাকিস্তানকে গাজা বোর্ডে আমন্ত্রণ জানানো হয় ১৭ জানুয়ারি, যা গ্রহণ করে দেশটি বোর্ডের অংশ হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!