1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাম্পের ইরান নীতি, স্বর্ণের বাজারে ধস – তেলের দাম বাড়লেও স্বর্ণের চাহিদা মিলিটারি উত্তেজনায় স্থবির - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ট্রাম্পের ইরান নীতি, স্বর্ণের বাজারে ধস – তেলের দাম বাড়লেও স্বর্ণের চাহিদা মিলিটারি উত্তেজনায় স্থবির

প্রতিনিধি

ইরানে মার্কিন সামরিক অভিযান অব্যাহত রাখার ডোনাল্ড ট্রাম্প এর ঘোষণা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরকে হুমকির মুখে ফেলেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুই সপ্তাহের সর্বোচ্চ পর্যায় থেকে স্বর্ণের দাম এক ধাক্কায় কমে গিয়ে আউন্সপ্রতি ৪,৬২২.৫৯ ডলারে নেমে আসে। স্পট গোল্ডে দিনের শুরুতে দাম ৪ শতাংশ পর্যন্ত পতন দেখানো হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন গোল্ড ফিউচারও ৩.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪,৬৪৯ ডলারে নেমেছে। এর ফলে স্বর্ণের টানা চার দিনের দরবৃদ্ধি থমকে গেছে।

গত ১৯ মার্চের পর স্বর্ণের বাজার চাঙ্গা হয়ে উঠলেও ট্রাম্পের আগ্রাসী ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়ে দেশটির “প্রধান কৌশলগত লক্ষ্য” অর্জনের পথে রয়েছে। এই বক্তব্যে বিশ্ববাজারে যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পায়।

ক্যাপিটাল ডটকমের জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, “ট্রাম্পের ভাষণের পর সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তেলের দাম ও ডলারের মান বেড়ে যাওয়ায় স্বর্ণের দর নেমে গেছে।”

স্বর্ণের সঙ্গে সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। রুপার দাম ৫.৪ শতাংশ কমে ৭১.০৭ ডলারে নেমেছে। প্ল্যাটিনামের দাম কমেছে ৩.১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম কমেছে ১.৮ শতাংশ।

বিশ্ববাজারে দাম কমায় ভারতের বাজারে স্বর্ণের চাহিদা কিছুটা বেড়েছে। অন্যদিকে, চীনের ক্রেতারা দাম আরও কমার অপেক্ষায় থাকায় সেখানে কেনাবেচায় ধীরগতি লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!