1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাকে ৮২ কেজি গাঁজা, মীরসরাইয়ে তরুণ চালক গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ট্রাকে ৮২ কেজি গাঁজা, মীরসরাইয়ে তরুণ চালক গ্রেপ্তার

প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাই উপজেলা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের বিশেষ অভিযানে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাতে মীরসরাই পৌরসভা এলাকার থানা গেটসংলগ্ন চট্টগ্রামমুখী লেনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় মীরসরাই থানা পুলিশ। এ সময় সন্দেহজনক একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালালে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে ট্রাকচালক মাশরাফ উদ্দিন রাহাতকে (১৯) আটক করা হয়।

গ্রেপ্তার রাহাত ফেনী সদর উপজেলা সুন্দরপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন কৌশলে জোরারগঞ্জের বারৈয়ারহাট এলাকায় ট্রাক থেকে নেমে যান। এরপর রাহাতকে ট্রাকটি চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যেতে বলা হয়।

পুলিশের ধারণা, সংঘবদ্ধ একটি মাদকচক্র ট্রাক ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করছিল। তবে চেকপোস্টে পুলিশের তৎপরতায় চালানটি আটক করা সম্ভব হয়।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে পলাতক সহযোগী রকিবুল ইসলাম সুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে প্রায়ই মাদক পাচারের চেষ্টা করা হয়। তাই মহাসড়কে পুলিশের নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!