1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবকের মৃত্যু

প্রতিনিধি

চট্টগ্রামে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে আর কে নয়ন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ সাহেদ (১৮) নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত তিনটার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মুহুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে।

আর কে নয়ন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহমত আলী সারাং বাড়ির মরহুম ফজলুল কবিরের ছেলে।

নাজিরহাট হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মফিজুর জানান, সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে।

জানা যায়, তারা মোটরসাইকেল নিয়ে এলাকার আরও কয়েকজনসহ এক আত্মীয়ের বিয়েতে যান। পরে বিয়ে থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যান। বাড়ি ফেরার পথে মুহুরীহাট এলাকায় পার্কিং করা একটি ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে নয়নের মৃত্যু হয়। নয়নের সঙ্গে থাকা সাহেদ চমেক হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মুসা বলেন, আত্মীয়ের বিয়ে থেকে নয়নসহ কয়েকজন মোটরসাইকেলযোগে পতেঙ্গা সমুদ্র সৈকতে ঘুরতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!