1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত পুড়ে ১০ জনের মৃত্যু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত পুড়ে ১০ জনের মৃত্যু

প্রতিনিধি

ট্রাকের ধাক্কায় দাউদাউ করে জ্বলে উঠল বাস, জীবন্ত পুড়ে ১০ জনের মৃত্যু
ভারতের কর্ণাটকের চিত্রদুর্গা বিভাগে একটি স্লিপার বাসে ট্রাকের ধাক্কায় আগুন লেগে জীবিত অবস্থায় পুড়ে ১০ জন নিহত হয়েছেন। বাসটি বেঙ্গালুরু থেকে ৩০০ কিলোমিটার দূরের শীবামোগ্গার দিকে যাচ্ছিল। এরমধ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে জাতীয় মহাসড়ক-৪৮ এ একটি ট্রাকের সঙ্গে বাসটি ধাক্কা খায়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ট্রাকটি অন্য প্রান্ত দিয়ে আসছিল। গতি এতই বেশি ছিল যে, ট্রাকটি সড়ক বিভাজক থেকে উড়ে এসে বাসে ওপর পড়ে।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল রবিকান্ত গোদা বলেছেন, “একটি লরি ট্রাক সড়ক বিভাজকের ওপর থেকে উড়ে এসে বাসটিকে ধাক্কা দেয়। প্রাথমিক তদন্ত নির্দেশ করছে, ট্রাকটি বাসের ফুয়েল ট্যাংকে ধাক্কা মেরেছে। এরফলে বাসে আগুন লেগে যায়। বাসের কিছু যাত্রী আগুন থেকে বেরিয়ে যেতে সমর্থ হন। কিন্তু অনেকে আটকা পড়েন। এ ঘটনায় আট বাসযাত্রী এবং ট্রাক চালকের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।”

বাসটিতে ৩২ যাত্রী ছাড়াও চালক ও একজন কন্ডাক্টর ছিলেন। ট্রাক ধাক্কা দেওয়ার পর পুরো বাসটিতে আগুন লেগে যায়।

আদিত্য নামে এক যাত্রী বলেছেন, “ধাক্কা লাগার পর পর মানুষ চিৎকার করছিলেন। দুর্ঘটনার পর আমি পড়ে যাই। চারপাশে আগুন দেখতে পাই। দরজা খোলা যাচ্ছিল না। আমরা জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করি। মানুষ অন্যদের সহায়তা করার চেষ্টা করছিল। কিন্তু আগুন এত দ্রুত ছড়াচ্ছিল যে, সাহায্য করা কঠিন হয়ে যায়।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!