1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাকটরের নিচে ৬ ঘণ্টা চাপা পড়ে ছিল চালক, উদ্ধার করল পুলিশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ট্রাকটরের নিচে ৬ ঘণ্টা চাপা পড়ে ছিল চালক, উদ্ধার করল পুলিশ

প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসনে ঘাস কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাকটর উল্টে গিয়ে তার নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন হাসান প্রামাণিক (১৯) নামে এক তরুণ। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের উত্তর নবাবগঞ্জ গ্রামে পদ্মা নদীর পাড়ের একটি ঝাউবনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসান প্রামাণিক ঘাস কাটার জন্য ট্রাকটর নিয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় যান। কাজের একপর্যায়ে ট্রাকটরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন। খবর পেয়ে চরভদ্রাসন থানার পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়, তবে এলাকা দুর্গম হওয়ায় উদ্ধার কার্যক্রম বিলম্বিত হয়। পরে দুপুর আড়াইটার দিকে পুলিশ ট্রাকটরের নিচ থেকে হাসানের মৃতদেহ উদ্ধার করে।
নিহত হাসান প্রামাণিক চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম শালেপুর গ্রামের মোশাররফ প্রামাণিকের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে হাসান ছিলেন সবার ছোট।
হাসানের বড় ভাই মোকলেস প্রামাণিক বলেন, সকাল ৯টার দিকে আমরা জানতে পারি ট্রাকটর উল্টে গেছে। জায়গাটা খুবই দুর্গম, তাই ঘটনাস্থলে পৌঁছাতে দুপুর ১২টা বেজে যায়। তখনই দেখি আমার ভাই মারা গেছে।
চরভদ্রাসন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বলেন, তরুণটি কাশবন কাটতে গিয়ে ট্রাকটরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!