1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্রাকচাপায় রাজশাহী কলেজের ছাত্র নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ট্রাকচাপায় রাজশাহী কলেজের ছাত্র নিহত

প্রতিনিধি

ট্রাকচাপায় রাজশাহী কলেজের ছাত্র নিহত
রাজশাহীতে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নাইম ইসলাম (২৩) নিহত হয়েছে। নিহত নাইম রাজশাহী কলেজ ছাত্র। ঘটনার পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর চৌদ্দপাইয়ের বিহাস মোড়ের রাজশাহী-নাটোর মহাসড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত রোহান ইসলামকে (২২) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাইম নগরের মাসকাটাদিঘী এলাকার মো. সাধুর ছেলে। সাধ পশায় কাঠ ব্যবসায়ী। এছাড়া নিহত নাইম রাজশাহী কলেজে অর্নাস তীতৃয় বর্ষের ছাত্র। আর আহত রোহান একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নগরের বিমান চত্বর এলাকায় একটি আইটি সেন্টরে অনলাইনে কাজ করতেন নাইম। সেই কাজের জন্য তারা মোটরসাইকেলে বাড়ি থেকে রওনা হয়। পথে নগরের চৌদ্দপাইয়ের বিহাস মোড়ে পৌঁছালে বিনোদপুরে দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা ছিটকে পড়লে পরবর্তীতে ট্রাকের নিচে নাইম চাপা পড়ে। এতে ঘটনাস্থলে নাইম নিহত হয়। পরে ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেন। আর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত রোহনকে রামেক হাসপাতালে ভর্তি করে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছে, একজন আহত। ঘটনার পরে জনতা ট্রাকটিতে আগুন দেয়। ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!