1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি

প্রতিনিধি

জ্বালানি তেল পরিবহনের সময় রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের তিন শ্রমিককে হয়রানির অভিযোগে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। কর্মসূচিতে একাত্বতা ঘোষণা করেন পেট্রোল পাম্প মালিক সমিতি ছাড়াও সংশ্লিষ্টরা।

জানা গেছে, শনিবার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কোম্পানী থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিল। পথিমধ্যে তেলবাহী লরীর যান্ত্রিকত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দেয়। তারা গাড়ির কেবিন খুলে কাজ করছিল। এ সময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া তেল চুরির অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ এবং চালক সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন। সেইসঙ্গে তিনজনকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানান, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিককদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে বদলি করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে।

ট্র্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি এটিএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রজব আলী সরকার অনতিবিলম্বে শ্রমিকদের মুক্তি দাবি করেছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!