1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেস্ট সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ড - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টেস্ট সিরিজ জয়ের মিশনে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক :

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিক নিউজিল্যান্ড। দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় বা ড্র করলেই টেস্ট ইতিহাসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পাবে নিউজিল্যান্ড। এমন লক্ষ্য নিয়েই আগামী ১৩ ফেব্রুয়ারি হ্যামিল্টনে বাংলাদেশ সময় ভোর ৪টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এদিকে সিরিজ হার এড়াতে জয়ের জন্য মুখিয়ে আছে অনভিজ্ঞ দক্ষিণ আফ্রিকা।

সিরিজের প্রথম ম্যাচের প্রথম ইনিংসে রাচিন রবীন্দ্রর ডাবল-সেঞ্চুরি ও কেন উইলিয়ামসনের সেঞ্চুরিতে ৫১১ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। রাচিন ২৪০ ও উইলিয়ামসন ১১৮ রান করেন। প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে দক্ষিণ আফ্রিকা। কিন্তু প্রোটিয়াদের ফলো-অন না করিয়ে ৩৪৯ রানের লিডকে সাথে নিয়ে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। ৪ উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষনা করে কিউইরা। এতে ৫২৯ রানের টার্গেট পায় দক্ষিণ আফ্রিকা। সেই টার্গেটে ২৪৭ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা।

অভিষেক হওয়াদের মধ্যে নজর কাড়েন অধিনায়ক নিল ব্র্যান্ড। প্রথম ইনিংসে বল হাতে ১১৯ রানে ৬টি এবং দ্বিতীয় ইনিংসে ৫২ রানে ২ উইকেট নেন তিনি। এমন পারফরমেন্সের কারণে অভিষেকে অধিনায়ক হিসেবে সেরা বোলিং ফিগারের রেকর্ড দখলে নেন ব্র্যান্ড।
দ্বিতীয় টেস্টে দলের কাছ থেকে আরও ভালো পারফরমেন্সের প্রত্যাশায় ব্র্যান্ড। তিনি বলেন, ‘প্রথম টেস্টে আমাদের ব্যাটিং-বোলিং ভালো হয়নি। কিন্তু খেলোয়াড়দের দোষারোপ করা যাবে না।

কারন তারা নতুন ও অনভিজ্ঞ। এজন্য তাদের সময়ের প্রয়োজন। তারপরও আশা করছি দ্বিতীয় টেস্টে খেলোয়াড়রা আরও ভালো পারফরমেন্স করতে সক্ষম হবে।’
এ দিকে, প্রথম টেস্ট অনায়াসে জিতেও দ্বিতীয় ম্যাচে সতর্ক নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্ট জিতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জয়ের স্বাদ পেতে চায় কিউইরা। দলের অধিনায়ক টিম সাউদি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মত টেস্ট সিরিজ জয় করা। লক্ষ্য পূরণ থেকে এক ধাপ দূরে দাঁড়িয়ে আমরা। দ্বিতীয় টেস্টে জয়ের জন্য ছেলেরা মরিয়া হয়ে আছে।

আমরা জয়ের জন্যই মাঠে নামবো।’
এখন পর্যন্ত ৪৮ টেস্টে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে প্রোটিয়ারা ২৬টিতে এবং নিউজিল্যান্ড ৬টিতে জয় পায়। বাকী ১৬টি ম্যাচ ড্র হয়।
নিউজিল্যান্ড দল : টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, উইল ও’রোর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবিন্দ্র, মিচেল স্যান্টনার, নিল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

দক্ষিণ আফ্রিকা দল : নিল ব্র্যান্ড (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, রুয়ান দু সোয়াত, ক্লাইড ফোরটান, জুবায়ের হামজা, টিশেপো মোরেকি, মিহালি এমপোংওয়ানা, ডুয়ান অলিভিয়ের, ডেন প্যাটারসন, কিগান পিটারসেন, ডেন পিট, রায়নার্ড ভন টন্ডার, শন ফন বার্গ ও খায়া জন্ডো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!