1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেনিস কোর্টে বন্ধুত্বই ভুলে গেলেন জেসিকা পেগুলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টেনিস কোর্টে বন্ধুত্বই ভুলে গেলেন জেসিকা পেগুলা

প্রতিনিধি

অস্ট্রেলিয়ান ওপেনে এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হলেন জেসিকা পেগুলা। টুর্নামেন্টের একক ইভেন্টে নিজের ডাবলস পার্টনারের বিপক্ষেই খেলতে নামেন তিনি। একই পরিস্থিতির সম্মুখিন হন লোরেঞ্জো মুসেত্তিও। অবশ্য নিজ নিজ ম্যাচে জিতেছেন দুজনই।

বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ছয় নম্বর তারকা মার্কিন যুক্তরাষ্ট্রের পেগুলা মাত্র ৫৮ মিনিটে তার ডাবলস পার্টনার ম্যাককার্টনি কেসলারকে ৬-০, ৬-২ গেমে হারান।

মজার বিষয় হলো, মাত্র একদিন আগেই তারা মেলবোর্ন পার্কে একসঙ্গে ডাবলস ম্যাচ খেলেছিলেন। ম্যাচ শেষে পেগুলা বলেন, ‘পার্টনারের বিপক্ষে খেলাটা সত্যিই খুব বাজে। আমরা একে অপরের ভালো চাই, কিন্তু যখন একে অপরের বিপক্ষে খেলতে হয়, তখন পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে।’

একই চিত্র দেখা গেছে পুরুষ এককেও। পঞ্চম বাছাই ইতালির লোরেঞ্জো মুসেত্তি তার ঘনিষ্ঠ বন্ধু এবং ডাবলস পার্টনার লোরেঞ্জো সোনেগোকে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন। অথচ মাত্র ১১ দিন আগেই তারা হংকং ওপেনে জুটি বেঁধে ডাবলস শিরোপা জিতেছিলেন। মুসেত্তি বলেন, ‘বন্ধুর বিপক্ষে খেলা মোটেও সহজ নয়। কোর্টের বাইরে আমাদের অনেক সুন্দর স্মৃতি রয়েছে, যা আলাদা করা বেশ কঠিন। তবে দিনশেষে কোর্টে সবাই জিততে চায়।’

জেসিকা পেগুলা পরের রাউন্ডে রাশিয়ার ওকসানা সেলেখমেতেভার মুখোমুখি হবেন। অন্যদিকে মুসেত্তিও পৌঁছে গেছেন তার ক্যারিয়ারের দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেন তৃতীয় রাউন্ডে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!