1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের প্রাণহানি - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের প্রাণহানি

প্রতিনিধি

হিউস্টন, ১৭ মে, ২০২৪  যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় টেক্সাস রাজ্যে বৃহস্পতিবার ঘণ্টায় সর্বোচ্চ ১শ’ মাইল বেগে বয়ে চলা বাতাসসহ প্রবল বর্ষণে ৪ জন প্রাণ হারিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও ফুটেজে এবং বিভিন্ন ছবিতে দেখা যায়, প্রচন্ড বাতাসে উড়ে যাওয়া জানালার কাঁচের ভাঙ্গা টুকরোয় হিউস্টনের রাস্তাগুলো ঢাকা পড়েছে। এদিকে জাতীয় আবহাওয়া অফিস ‘প্রচন্ড’ বজ্রঝড় এবং সম্ভাব্য টর্নেডো সম্পর্কে সতর্ক করে দিয়েছে।
এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বহু গাছ ভেঙ্গে পড়ায় এবং বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় হিউস্টনের প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুত বিচ্ছিন্ন হয়ে পড়ে।  টেক্সাসের মেয়র বলেছেন, ঝড়বৃষ্টিতে ৪ জন মারা গেছে।
মেয়র জন হুইটমায়ার সাংবাদিকদের বলেন, দুর্যোগে অনেক মানুষ তাদের গাড়ির ভিতরে অটকা পড়ে। তবে সেখানের পরিস্থিতির ব্যাপারে বিস্তারিত আর কিছু জানা যায়নি।
তিনি আরো বলেন, এ সময় প্রতি ঘণ্টায় ৮০ থেকে সর্বোচ্চ ১শ’ মাইল বেগে বাতাস বয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!