1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেকনাফে ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

টেকনাফে ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ব্রিজের নিচ থেকে এক বিএনপি নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙিখালী সড়ক-সংলগ্ন এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত বিএনপি নেতার নাম মোহাম্মদ ইউনুছ (৪৫)। তিনি টেকনাফের সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের আহ্বায়ক। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনুছের পরনে পেন্ট থাকলেও গায়ে কোনো পোশাক ছিল না। পরিবারের লোকজন জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত রাত থেকে ইউনুছকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, কি কারণে এই ঘটনা ঘটেছে সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে এবং নিয়ম অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!