1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টেকনাফের গহীন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

টেকনাফের গহীন পাহাড়ে বন্দি নারী-শিশুসহ ৪৪ জন উদ্ধার

প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার পিনিস ভাঙা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে শুক্রবার সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জন ব্যক্তিকে উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্ট গার্ড উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে, কয়েকটি পাচারকারী চক্র তাদের মিথ্যা প্রলোভনে ফেলেছিল। চক্রগুলো মালয়েশিয়ায় উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন, এবং কম খরচে বিদেশ যাওয়ার লোভ দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের প্রলুব্ধ করতো। এরপর তাদের টেকনাফের গভীর পাহাড়ে গোপন আস্তানায় জিম্মি করে রাখা হতো। পাচারকারীরা সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ উপকূল থেকে নৌকার মাধ্যমে তাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছিল। তারা আরও জানায়, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিলেন।

অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!