1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টুর্নামেন্টজুড়ে মিরাজের ব্যর্থতা, যা বলছেন সিলেটের কোচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

টুর্নামেন্টজুড়ে মিরাজের ব্যর্থতা, যা বলছেন সিলেটের কোচ

প্রতিনিধি

ফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে সিলেট টাইটান্স। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে বিপিএল শেষ হয়ে গিয়েছে তাদের। তবে দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে নিয়ে যেন আলোচনার শেষ নেই। টুর্নামেন্টজুড়ে ব্যাট-বলে ব্যর্থ হয়েছেন পুরোপুরি।

মিরাজের এবারের পারফরম্যান্স নিয়ে সোজাসাপ্টা কথা বলেছেন দলটির প্রধান কোচ সোহেল ইসলাম। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সত্যি বলতে মিরাজ গত বছর যেভাবে পারফরম্যান্স করেছে, এ বছর আসলে সেভাবে করতে পারেনি।’

এর সঙ্গে যোগ হয়েছে অধিনায়কত্বের বাড়তি চাপ। সোহেল বলেন, ‘তার ওপর অধিনায়কত্বের চাপ তো ছিলই। সব মিলিয়ে মানসিকভাবেও ও খুব একটা স্থির বা শান্ত অবস্থায় ছিল না।’

সোহেল মনে করেন, টুর্নামেন্টের শুরুটা ভালো না হওয়ায় চাপ আরও বেড়েছে, ‘আপনি যখন একটি টুর্নামেন্ট শুরু করবেন, শুরুটা ভালো হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সূচি এমন ছিল যে একটার পর একটা ম্যাচ, খারাপ করলে নতুন করে চিন্তা করার সময় পাওয়া যায়নি।’

বিপিএলের ব্যস্ত সূচি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন সোহেল, ‘বিপিএল এক মাসের মধ্যে হয়েছে, খুবই টানা ম্যাচ ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে এই ধরনের কাজ করাটা খুব কঠিন।’

ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করে জানিয়ে দেন সোহেল, ‘বোর্ডের অধীনে যখন অনুশীলন শুরু হবে, তখন কীভাবে অনুশীলন করলে ও এই আঙ্গিকে আরও ভালো খেলতে পারবে, সে বিষয়ে আমাদের কথা হয়েছে। পরবর্তীতে আমরা এই জায়গাগুলোতে কাজ করব।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!