1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ২০৬ ধাপ উন্নতি মারুফার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে ২০৬ ধাপ উন্নতি মারুফার

প্রতিনিধি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে বল হাতে আলো ছড়িয়েছেন মারুফা আক্তার। তার এমন বোলিংয়ের প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও। নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় উন্নতি করেছেন তিনি।

র‍্যাংকিংয়ে লম্বা লাফ দিয়েছেন পেসার মারুফা আক্তার। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে সমান তিনটি করে উইকেট শিকার করেছেন। নেদারল্যান্ডসের বিপক্ষেও একটি উইকেট পেয়েছেন। এমন পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে যৌথভাবে ৯২তম স্থানে অবস্থান করছেন এই পেসার।

মারুফা ছাড়াও উন্নতি করেছেন নাহিদা আক্তার। নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। তাতে ৮ ধাপ এগিয়েছেন ২৮তম স্থানে অবস্থান করছেন তিনি। আর লেগ স্পিনার স্বর্ণা ৪৩ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৭৪তম স্থানে।

নারী টি-টোয়েন্টি ব্যাটারদের মধ্যে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি ও দিলারা আক্তার।ক্যারিয়ার সেরা স্থানে জায়গা করে নিয়েছেন সোবহানা। বাছাই পর্বে সাত ম্যাচে ২৬২ রান করেন তিনি। ১৬ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন সোবহানা।

স্কটল্যান্ডের বিপক্ষে ৫৬ ও নেদারল্যান্ডস ম্যাচে ৫০ রান করেন জ্যোতি। তাতে তিন ধাপ এগিয়ে তিনি আছেন ১৯তম স্থানে। দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে এখন ৬৫ নম্বরে অবস্থান করছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!