1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ দল। বাছাই পর্বের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। নেপালে ১৮ জানুয়ারি থেকে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বাছাই পর্ব।

বাছাই পর্বে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ নারী দল। যুক্তরাষ্ট্র ছাড়াও ঐ গ্রুপে নিগার সুলতানার দলের প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও নামিবিয়া।

১৮ জানুয়ারি বাছাই পর্ব শুরুর দিন আপার মুলপানি ক্রিকেট মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনির এবং ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে খেলতে নামবে টাইগ্রেসরা। ২৪ জানুয়ারি আপার মুলপানি মাঠে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১০ দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও নেপাল।

বাছাই পর্বে দুই গ্রুপ থেকে তিনটি দল যাবে সুপার সিক্সে। সুপার সিক্স শেষে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকেট পাবে। মূল পর্বে জায়গা করে নেওয়া চারটি দল আগামী ১২ জুন থেকে ৫ জুলাই ইংল্যান্ড এন্ড ওয়েলসে অনুষ্ঠেয় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।

ইতোমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে স্বাগতিক ইংল্যান্ড, ২০২৪ সালের আসরের পারফরম্যান্সের ভিত্তিতে অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আর র‌্যাংকিংয়ের ভিত্তিতে পাকিস্তান ও শ্রীলঙ্কা মূল পর্বে জায়গা করে নিয়েছে।

নেপালের দুই ভেন্যু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং আপার মুলপানি ক্রিকেট মাঠে বাছাই পর্বের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাছাই পর্বের আগে আগামী ১৪ থেকে ১৬ জানুয়ারি মোট ১০টি প্রস্তুতি ম্যাচ হবে। এরমধ্যে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৪ জানুয়ারি ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে নেদারল্যান্ডস এবং ১৬ জানুয়ারি আপার মুলপানি ক্রিকেট মাঠে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

বাছাই পর্বে বাংলাদেশের চার ম্যাচের সূচি

১৮ জানুয়ারি : বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, আপার মুলপানি

২০ জানুয়ারি : বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

২২ জানুয়ারি : বাংলাদেশ-নামিবিয়া, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়

২৪ জানুয়ারি : বাংলাদেশ-আয়ারল্যান্ড, আপার মুলপানি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!