1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টিয়া পাখি উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া স্বেচ্ছাসেবী তাশফিয়ান আতিফের পরিবারকে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না রুল জারি করেছে হাইকোর্ট। - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টিয়া পাখি উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া স্বেচ্ছাসেবী তাশফিয়ান আতিফের পরিবারকে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না রুল জারি করেছে হাইকোর্ট।

অনলাইন ডেস্ক :

টিয়া পাখি উদ্ধারে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া স্বেচ্ছাসেবী তাশফিয়ান আতিফের পরিবারকে ক্ষতিপূরণ কেন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট। নিহত উদ্ধারকর্মী আতিফের মা তানজিনা রহমান টুম্পার রিটের শুনানি শেষে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও মোহাম্মদ আতাবুল্লা’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম শাহজাহান আকন্দ মাসুম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন সহকারী এটর্নি জেনারেল সেলিম আজাদ। যথাযথ প্রশিক্ষণ ছাড়া কোন ‘অ্যানিমেল রেসকিউ’ প্রতিষ্ঠান যাতে কাজ করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশের আইজি’র প্রতি নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বিদ্যুতের তারে আটকে পড়া টিয়া পাখি উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ‘রবিনহুড দ্যা অ্যানিমেল রেসকিউ সোসাইটি’র সদস্য তাশফিয়ান আতিফ চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মারা যান। আতিফকে দগ্ধ অবস্থায় প্রথমে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরবর্তীতে শুক্রবার মধ্যরাতে তিনি মারা যান। আগেরদিন সন্ধ্যা ৬টার দিকে কেরানীগঞ্জের হাসনাবাদ ইনসাফ বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!