1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টিউবওয়েল বসাতে গিয়ে মেলে গ্যাস, ছয় মাস ধরে সেই গ্যাসে রান্না - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

টিউবওয়েল বসাতে গিয়ে মেলে গ্যাস, ছয় মাস ধরে সেই গ্যাসে রান্না

প্রতিনিধি

পটুয়াখালীতে এক ইউপি সদস্যের বাড়িতে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে উঠে আসছে প্রাকৃতিক গ্যাস। অবিশ্বাস্য হলেও সত্য এই গ্যাসই এখন সেই পরিবারের রান্নার জ্বালানি। প্রায় ছয় মাস ধরে অনবরত উঠছে গ্যাসটি, আর সেই গ্যাসেই তারা চা, ডিম ভাজা ও ভাত রান্না করছেন। ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার বড়বিঘাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তিতকাটা গ্রামে।

রোববার (২ নভেম্বর) সরেজমিনে দেখা যায়, মাটির নিচ থেকে পাইপ দিয়ে ক্রমাগত গ্যাস উঠছে। বিষয়টি দেখতে আশপাশের লোকজন ভিড় করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বাড়িতে গভীর নলকূপ বসানোর সময় হঠাৎ পাইপের মুখ দিয়ে গ্যাস উঠতে থাকে। পরে তারা অন্যত্র টিউবওয়েল স্থাপন করেন। প্রথমে বিষয়টি তারা গুরুত্ব না দিলেও দেখতে পান, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গ্যাস ওঠা বন্ধ হয়নি। বর্তমানে পাইপলাইন স্থাপন করে সেই গ্যাসেই রান্না করছেন পরিবারের সদস্যরা।

ইউপি সদস্যের স্ত্রী ফরিদা বেগম বলেন, গ্যাস ওঠা শুরু হওয়ার প্রায় পাঁচ মাস পর আমরা সেখানে দুই ফুট লম্বা একটি লোহার পাইপ লাগিয়েছি। আশপাশের মানুষ আসে, আমরা তাদের চা বানিয়ে খাওয়াই, মাঝেমধ্যে ভাতও রান্না করি। বিষয়টা আশ্চর্যজনক, তবে ভয়ও লাগে কখন কী হয় বলা যায় না।

স্থানীয় বাসিন্দা নয়ন আকন বলেন, দেশের বিভিন্ন জায়গায় এমনভাবে গ্যাস ওঠার খবর শুনেছি। কিন্তু এখানে সবচেয়ে অবাক বিষয় হলো ছয় মাস পার হলেও এখনো গ্যাস ওঠা বন্ধ হয়নি। অন্য জায়গায় এক-দেড় মাসের মধ্যে থেমে যায়। হয়তো এখানে গ্যাসের খনি থাকতে পারে। তবুও ভয় লাগে, কারণ বাড়িতে ছোট বাচ্চারা আছে। তারা যদি আগুন নিয়ে খেলা করে, দুর্ঘটনা ঘটতে পারে।

ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে গ্যাস উঠছে, এটা সত্যিই অবিশ্বাস্য। বিষয়টি আমি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসারকে জানিয়েছি। এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি  বলেন, আমরা বিষয়টি জেনেছি। আজই জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!