1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টানা তিনবার দেশ সেরা পুরস্কার পেল সিসিক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টানা তিনবার দেশ সেরা পুরস্কার পেল সিসিক

প্রতিনিধি

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন-এপিএতে দেশ সেরা সিটি কর্পোরেশনের পুরস্কার পেল সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
এ নিয়ে টানা তিনবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও মূল্যায়নে দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম হয় সিলেট সিটি কর্পোরেশন ( সিসিক)। এলজিআরডি মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সকল সিটি কর্পোরেশনসহ ২০টি দপ্তর-সংস্থার মধ্যে ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমানক মূল্যায়নে প্রথম হয় সিলেট সিটি কর্পোরেশন। 
রবিবার (২৫ জুন ) সচিবালয়ে মন্ত্রনালয়ের সচিব মুহম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে এই পুরস্কার তুলে দেন। 
এসময় ২০২২-২০২৩ অর্থবছরের জন্য মন্ত্রনালয়ের সাথে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক কর্মসম্পাদন চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ  এবং  সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান ।  
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, করোনা
অতিমহামারি, বন্যাসহ  প্রাকৃতিক বিপর্যয়ের সময়েও সিলেট মহানগরের নাগরিকদের সহাযোগিতায় সিসিক উন্নয়ন বাস্তÍায়ন লক্ষ্যমাত্রা অর্জন ও সেবা প্রদান করতে পেরেছে। জীবনের ঝুঁকি জেনেও সিলেট সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা-কর্মচারি  নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন কাজ বাস্তবায়নে সচেষ্ট ছিলেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী এ সময় নাগরিক সেবার মান বৃদ্ধি ও সুষম উন্নয়ন বাস্তবায়নে সিসিকের কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহবান জানান।   
সিসিকের এমন অর্জনের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পরিকল্পণা মন্ত্রী, অর্থমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, সহ সকল মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণের সহযোগিতার কথা স্মরণ করে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সাথে ‘সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির’ আওতাধীন দেশের সকল সিটি কর্পোরেশন সহ ২০টি দপ্তর, সংস্থার ২০২১-২০২২ অর্থবছরের জন্য বার্ষিক কর্মস্পাদন চুক্তি স্বাক্ষতি হয়। ২০২১-২০২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির প্রতিবেদন ও প্রমানক ১০০ নম্বরের মধ্যে মূল্যায়ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!