1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টানা চার জয়ে ভারতের সামনে দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টানা চার জয়ে ভারতের সামনে দাঁড়াচ্ছে দক্ষিণ আফ্রিকা

প্রতিনিধি

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকা চারটি পরিবর্তন এনে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়। এই ম্যাচেও দাপট দেখিয়ে জিতেছে তারা, ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে আমিরাতকে হারিয়েছে। গ্রুপের চার ম্যাচের সবগুলো জিতে সুপার এইটের প্রস্তুতি নিলো প্রোটিয়ারা। সুপার এইটে হচ্ছে গতবারের ফাইনালের পুনরাবৃত্তি। ভারতের মুখোমুখি হওয়ার আগে মাঠের পারফরম্যান্সে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো তারা।

জেসন স্মিথ, কেনা মাফাকা ও আনরিখ নর্কিয়েকে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলার সুযোগ দেয় দক্ষিণ আফ্রিকা। এছাড়া জর্জ লিন্ডেকেও ফেরানো হয়েছিল। ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশভ মহারাজ ও লুঙ্গি এনগিডিকে বিশ্রাম দেওয়া হয়।

এই দল নিয়েই আমিরাতকে মাত্র ১২২ রানে আটকে দেয় দক্ষিণ আফ্রিকা। টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত কাজে লাগাতে পেরেছে তারা। পাওয়ার প্লের শেষ দুই ওভারে চার রানের ব্যবধানে দুটি উইকেট তুলে নেয় প্রোটিয়ারা। ৪২ রানের মধ্যে মোহাম্মদ ওয়াসিম (২২) ও আরিয়ানশ শর্মা (১৩) বিদায় নেন।

তারপর কেবল আলিশান শারাফু লড়াই করেছেন। ৩৮ বলে ৪৫ রান করে তিনি ১৮তম ওভারে বিদায় নেন।

করবিন বশ দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন। চার ওভারে ১২ রান দেন তিনি। দুটি উইকেট পান নর্কিয়ে। লিন্ডে পেয়েছেন এক উইকেট।

লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৫৬ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম (২৮) ও কুইন্টন ডি কক (১৪) বড় ইনিংস খেলতে পারেননি। রায়ান রিকেলটন ও ডেভাল্ড ব্রেভিস ম্যাচ শেষ করে আসার পথে ছিলেন। কিন্তু ৬ বলের মধ্যে দুজনেই বিদায় নেন। রিকেলটন ৩০ ও ব্রেভিস ইনিংস সেরা ৩৬ রান করেন।

ট্রিস্টান স্টাবস ও স্মিথ ৬ ও ৩ রানে অপরাজিত ছিলেন। ১৩.২ ওভারে ৪ উইকেটে ১২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। চার ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের খেলা শেষ করল তারা। আগামী রোববার সুপার এইটে তারা ভারতের মুখোমুখি হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!