1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইলে এলপিজি সংকটের কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

টাঙ্গাইলে এলপিজি সংকটের কারণ জানালেন জ্বালানি উপদেষ্টা

শাহবুদ্দিন তালুকদার পুন্য :

টাঙ্গাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ায় সমুদ্রে জাহাজ সংকটের ফলে এলপিজি আমদানি সময়মতো না আসায় সংকট দেখা দিয়েছে। অতি দ্রুত এটি সমাধান হবে বলে আশা করি। সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে ভোটের গাড়ি’ গণভোট প্রচারণায় তিনি এসব কথা বলেন । উপদেষ্টা বলেন, গণভোটের প্রচারণার দায়িত্ব শুধু সরকারের একার নয়, এ দায়িত্ব দেশের সবার। সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের একাধিকবার কথা হয়েছে গণভোট ও ভোটের বিষয়ে। তারা যখন দলীয় প্রচার চালাবেন, তখন গণভোটের বিষয়েও প্রচারণা চালাবেন বলে আমাদের আশ্বাস দিয়েছেন। গণভোট ও ভোটের বিষয়ে প্রচারণার মূল দায়িত্বই রাজনৈতিক দলগুলোর। ফাওজুল কবির খান বলেন, আগামী ২২ জানুয়ারি পর্যন্ত আমরা নিজেরাই প্রচারণা চালাব। এরপর প্রার্থীরা তাদের প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে। আগে গণভোট কেন এবং কী কারণে দিতে হবে সেটি ব্যাখ্যা করেন উপদেষ্টা । এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!