1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টাঙ্গাইলে অগ্নিকান্ডেন ৬টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

টাঙ্গাইলে অগ্নিকান্ডেন ৬টি পরিবারের ১১টি ঘর পুড়ে গেছে

অনলাইন ডেস্ক :

জেলার গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুন লেগে ৬টি পরিবারের ১১টি ঘর ও ৪টি গরু পুড়ে গেছে। গতকাল (৩ মার্চ) রাতে আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, আগুনে গ্রামের বাবলু মিয়ার ২টি ঘর, সেজনু মিয়ার ২টি ঘর ও ২টি গরু, নাজমুলের ২টি ঘর, আম্বিয়া খাতুনের ১টি ঘর, তোফাজ্জল হোসেনের ৩টি ঘর ও ২টি গরু এবং সফিকুল ইসলামের ১টি ঘর ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

গোপালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নাজমুল হোসেন বলেন, ‘থানার অফিসার ইনচার্জকে (ওসি) সঙ্গে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!