1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট! - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট!

অনলাইন ডেস্ক :

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের কেন্টাকি, ইন্ডিয়ানা ও ওহাইও অঙ্গরাজ্য। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মার্চ) রাতে টর্নেডো আঘাতে ওহাইওর লোগান শহরে প্রাণ গেছে তিনজনের। এ ছাড়া বিভিন্ন শহরে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হওয়া যুক্তরাষ্ট্রের কয়েক স্থানের ধ্বংসাবশেষ দেখেই বোঝা যায় ঝড়ের তীব্রতা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে শক্তিশালী টর্নেডো আঘাত হানলে ওহাইওর লোগান কাউন্টি, কেন্টাকি ও ইন্ডিয়ানাতে হতাহত হয় বেশ কয়েকজন।ঝড়ের পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ইন্ডিয়ানাতে কমপক্ষে দুটি এবং ওহাইও রাজ্যে পাঁচটি টর্নেডোর খবর পাওয়া গেছে।

এদিকে ধ্বংসাবশেষ ও বিদ্যুতের লাইন নিচে পড়ে থাকায় স্থানীয় সময় শুক্রবারও কিছু এলাকায় দুর্যোগ ব্যব স্থাপনার কাজে নিয়োজিত কর্মীরা পৌঁছতে পারেননি।

ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাস থেকে প্রায় ৭০ মাইল দূরে ইন্ডিয়ান লেকের কাছে একটি ট্রেলার পার্কে হতাহতের সংখ্যা বেশি হওয়ার তথ্য জানিয়েছে লোগান কাউন্টি কর্তৃপক্ষ। একইসঙ্গে মৃতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইন্ডিয়ানা রাজ্যের র‍্যান্ডলফ ও উইনচেস্টার শহরের বিস্তীর্ণ অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে পুরোপুরি ধ্বংস হয়েছে গির্জাসহ বিভিন্ন স্থাপনা। ঝড়ে ক্ষতিগ্রস্ত তিন রাজ্যের বিভিন্ন এলাকার হাজার হাজার বাসিন্দা এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন রয়েছে। টেক্সাস, জর্জিয়া, আলাবামাসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু স্থানে টর্নেডোর সতর্কতা জারি করেছে ঝড় পূর্বাভাস কেন্দ্র। সূত্র্র

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!