1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝোড়ো হাফসেঞ্চুরি-সেঞ্চুরি, ১৬ ছক্কায় রেকর্ডবুকে অভিষেক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম
সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino

ঝোড়ো হাফসেঞ্চুরি-সেঞ্চুরি, ১৬ ছক্কায় রেকর্ডবুকে অভিষেক

প্রতিনিধি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট হাতে ঝড় তুলে ক্রিকেটবিশ্বে আলোড়ন তুলেছিলেন ভারতীয় ব্যাটার অভিষেক শর্মা। একই ফর্ম তিনি টেনে নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে, ভারত জাতীয় দলের জার্সিতে। এবার বিধ্বংসী এক ইনিংস খেলেছেন ঘরোয়া টুর্নামেন্ট মুশতাক আলি ট্রফিতে। যেখানে ১২ বলে হাফসেঞ্চুরির পর ম্যাজিক ফিগার ছুঁয়েছেন স্রেফ ৩২ বলে। অভিষেক শেষ পর্যন্ত ৫২ বলে ১৪৮ রান করেছেন।

আজ (রোববার) টি-টোয়েন্টি ফরম্যাটের এই প্রতিযোগিতায় অভিষেক পাঞ্জাবের হয়ে নেমেছিলেন বেঙ্গলের বিপক্ষে। যেখানে প্রতিপক্ষ বোলিং আক্রমণে ছিলেন মোহাম্মদ শামি, আকাশ দীপ ও শাহবাজ নাদিমদের মতো বোলাররা। কোনো বোলারই অভিষেক-প্রভসিমরান সিংদের হাত থেকে রেহাই পাননি। ওপেনিং জুটিতে দুজন মিলে মাত্র ১২.৩ ওভারে ২০৫ রান তোলে। ৩৫ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৭০ রানে প্রভসিমরান ফিরলে ভাঙে সেই জুটি।

১৮তম ওভার পর্যন্ত খেলা অভিষেক ৫২ বলে ১৪৮ রানের ইনিংসটি সাজিয়েছেন ৮টি চার ও ১৬টি ছক্কায়। যা টি-টোয়েন্টি ইনিংসে তার ব্যক্তিগত সর্বোচ্চ রান। এর আগে তার সর্বোচ্চ রান ছিল ১৪১। বিধ্বংসী ইনিংস খেলার পথে অভিষেক বেশ কয়েকটি রেকর্ডে নাম তুলেছেন। প্রথমে তিনি হাফসেঞ্চুরি পূর্ণ করেন ১২ বলে। মাত্র দুজন ব্যাটারের এর চেয়ে দ্রুততম ফিফটির রেকর্ড আছে। ২০২৩ এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের দিপেন্দ্র সিং আইরে ৯ এবং একই বছর মুশতাক আলি ট্রফিতে রেলওয়ে দলের আশুতোষ শর্মা ১১ বলে ফিফটি করেন।

টি-টোয়েন্টিতে সমান ১২ বলে হাফসেঞ্চুরি করার রেকর্ড আছে পাঁচজনের, তালিকায় শেষ নামটি অভিষেকের। তার আগে একই কীর্তি গড়েন যুবরাজ সিং, ক্রিস গেইল, হজরতউল্লাহ জাজাই ও সাহিল চৌহান। এরপর অভিষেক ম্যাজিক ফিগার পূর্ণ করেন ৩২ বলে। যা টি-টোয়েন্টিতে যৌথভাবে ষষ্ঠ দ্রুততম সেঞ্চুরি। সবচেয়ে দ্রুততম ২৭ বলে সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি সাহিল চৌহানের দখলে। দ্বিতীয় দ্রুততম ২৮ বলে সেঞ্চুরির রেকর্ড আছে অভিষেকের, একই বছর ২০২৪–এ সমান কীর্তি গড়েন উরভিল প্যাটেলও।

এ ছাড়া মোহাম্মদ ফাহাদ ২৯, ক্রিস গেইল ৩০, উরভিল প্যাটেল ৩১ এবং সমান ৩২ বলে সেঞ্চুরি করেছেন ঋষভ পান্ত, বৈভব সূর্যবংশী ও অভিষেক শর্মা। এ ছাড়া ভারতের হয়ে অভিষেকের চেয়ে টি-টোয়েন্টিতে বেশি রানের ইনিংস আছে স্রেফ একটি। গত বছর তিলক ভার্মা ৬৭ বলে ১৫১ রানের ইনিংসটি খেলেন। ১৪৮ রানে অভিষেক দুই এবং ১৪৭ রান নিয়ে তার পরই অবস্থান শ্রেয়াস আইয়ারের। এ ছাড়া ১৬ ছক্কা হাঁকানোর রেকর্ডেও অভিষেক আছেন যৌথভাবে চতুর্থ স্থানে। টি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ ১৯টি ছক্কা মেরেছেন ফিন অ্যালেন। ক্রিস গেইল ও সাহিল চৌহান ১৮টি করে, গেইল ও পুনিত বিশত ১৭টি করে এবং সমান ১৬টি করে ছক্কা হাঁকান গ্রাহাম ন্যাপিয়ার, দাসুন শানাকা, হজরতউল্লাহ জাজাই, ফিন অ্যালেন, স্টিফেন দোহানি ও অভিষেক।

অভিষেকের বিধ্বংসী ইনিংসে পাঞ্জাব ২০ ওভার শেষে ৫ উইকেটে ৩১০ রান সংগ্রহ করে। যা টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ দলীয় রান। সর্বোচ্চ ৩৪৯ রান ভারতীয় দল বারোদা, জিম্বাবুয়ে ৩৪৪ এবং নেপাল ৩১৪ রান তোলার রেকর্ড আছে। পাঞ্জাবের লক্ষ্য তাড়ায় বেঙ্গল ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তুলতে সক্ষম হয়। তাদের পক্ষে অভিমন্যু ইশ্বরন ৬৬ বলে ১৩ চার ও ৮ ছক্কায় ১৩০ রান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!