1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত দুটি গ্রেনেড - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত দুটি গ্রেনেড

প্রতিনিধি

ঝিনাইদহে মাটি খুঁড়তে গিয়ে মিলল অবিস্ফোরিত দুটি গ্রেনেড
ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িয়ালা গ্রামে বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে অবিস্ফোরিত দুটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। নির্মাণ শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেন। পরে যৌথ বাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে ঝিনাইদহ সদর থানায় নিয়ে যান।

রোববার (১১ জানুয়ারি) সকালে সদর উপজেলায় নলডাঙ্গা ইউনিয়নের বাবু মিয়ার বাড়ি থেকে এ গ্রেনেড উদ্ধার করা হয়।

বাড়ির মালিক বাবু মিয়া জানান, সকালে তার বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়ার কাজ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে মাটির নিচে দুটি গোলাকার ধাতব বস্তু দেখতে পান তারা। এ সময় বস্তু দুটি দেখে তারা স্থানীয় নলডাঙ্গা পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাতব বস্তু দুটিকে গ্রেনেড হিসেবে শনাক্ত করে। পরে তারা যৌথ বাহিনীকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে হ্যান্ড গ্রেনেড দুটি উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, ধারণা করা হচ্ছে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে গ্রেনেড দুটি অবিস্ফোরিত অবস্থায় মাটিরে নিচে চাপা পড়ে। গ্রেনেড দুটি সদর থানায় নিয়ে আসা হয়েছে। যৌথ বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের মাধ্যমে গ্রেনেড দুটি পরবর্তীতে নিষ্ক্রিয় করা হবে।

তিনি আরও বলেন, বাড়ি নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ করছিলেন স্থানীয় বাবু মিয়া নামে এক ব্যক্তি। এ সময় শ্রমিকরা গ্রেনেড দুটি দেখে পুলিশে খবর দেন। পরে যৌথ বাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে গ্রেনেড দুটি উদ্ধার করে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!