1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

ঝালকাঠিতে জামায়াত সমর্থকদের ওপর হামলার অভিযোগ, আহত ৩

প্রতিনিধি

ঝালকাঠি-১ আসনের জামায়াত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের প্রার্থী ড. ফয়জুল হকের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় জামায়াতের তিন সমর্থক আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে রাজাপুর উপজেলার আদাখোলা মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ হামলার ঘটনা ঘটে।

‎আহতরা হলেন—জাহিদ, প্রার্থীর ব্যক্তিগত সহকারী (পিএস) খায়রুল এবং কর্মী সাইফুল। তারা দুইজন রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আর গুরুতর আহত একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগের খবর পেয়ে ড. ফয়জুল হক কয়েকজন সমর্থককে নিয়ে আদাখোলা স্কুল কেন্দ্রে যান। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ করা হয়, কেন্দ্রে প্রবেশের সময় তাকে লক্ষ্য করে ধাক্কাধাক্কি করা হয় এবং একপর্যায়ে লাঞ্ছিত করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার পিএসসহ কয়েকজন সমর্থক মারধরের শিকার হন।

‎ড. ফয়জুল হক অভিযোগ করেন, বিএনপির সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালিয়েছেন। তিনি বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। আমার কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশের হাতে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর সেনাবাহিনী জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে বলে জানা গেছে। তবে আটক ব্যক্তিরা কোন দলের এবং হামলায় কারা জড়িত—এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম।

তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!