1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, বাড়ির ৪ সদস্য আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ঝড়ে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু, বাড়ির ৪ সদস্য আহত

প্রতিনিধি

রংপুরে ঝড়ে বিছিন্ন হওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে কাজলী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) সকাল ৬টার নগরীর বাহার কাছনা রামগোবিন্দ বাঙ্গীটারী এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় পরিবারের আরও চার সদস্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন। নিহত কাজলী বেগম ওই গ্রামের চা বিক্রেতা সাইফুল ইসলামের স্ত্রী।

এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় সিটি পুলিশ রফিকুল ইসলাম। তিনি জানান, শুক্রবার রাতে রংপুর নগরীতে শিলাবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে সাইফুল ইসলামের বাড়ির বিদ্যুতের মিটারের একটি তার ছিড়ে টিনের ঘরে লেগে থাকায় পুরো বাড়ি বিদ্যুতায়িত হয়ে থাকে। সকালে সাইফুলের স্ত্রী কাজলী বেগম নামাজ পড়ার জন্য ঘরের দরজা স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধারে স্বামী সাইফুল, কিশোরী কন্যা সাবরিনা, ভাসুর হাফিজুল ইসলাম ও ভাবী রত্না বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হন। এ সময় স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত কাজলী বেগমকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে পথেই তার মৃত্যু হয়।

এদিকে গত রাত থেকে ভোর পর্যন্ত থেমে থেমে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে শিলাবৃষ্টির কারণে ভুট্টা-ধান ও শাক-সবজির খেতসহ উঠতি ফসলের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বলেন, গতরাত থেকে ভোর পর্যন্ত জেলায় ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!