1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝড়ে ক্ষতিগ্রস্ত লালমিয়ার পাশে দাঁড়াল ব্র্যাক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

ঝড়ে ক্ষতিগ্রস্ত লালমিয়ার পাশে দাঁড়াল ব্র্যাক

প্রতিনিধি

ঝড়ে ক্ষতিগ্রস্ত লালমিয়ার পাশে দাঁড়াল ব্র্যাক
ঝড়ের সময় বিছানায় সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন লাল মিয়া। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে দেখেন, টিনের ছাউনি উড়ে গেছে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি। খোলা আকাশের নিচে পরিবার নিয়ে কেটেছে তার দিনরাত। এ নিয়ে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ঢাকা পোস্টে গত ১২ অক্টোবর ‘পরিবার নিয়ে সাত দিন ধরে খোলা আকাশের নিচে প্রতিবন্ধী লাল মিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসের উদ্যোগে তাকে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।

জানা যায়, প্রতিবন্ধী লাল মিয়া উপজেলার গাড়াগ্রাম পশ্চিম দলিরাম বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ও দুই সন্তানের জনক। হঠাৎ ঝড়ে ঘর উড়ে যাওয়ায় পরিবার নিয়ে তিনি খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কোনো কাজ করতে পারেন না তিনি। তার স্ত্রী আনুফা বেগম স্থানীয় একটি কারখানায় কাজ করে পরিবার ও সন্তানদের পড়ালেখা চালান। তবে ঝড়ে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পর তাদের পক্ষে ঘর মেরামত করা সম্ভব হয়নি। এ নিয়ে ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর ব্র্যাকের সহায়তায় লাল মিয়াকে একটি টিনের ঘর তৈরির সামগ্রী দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, গণমাধ্যমে বিষয়টি দেখার পর আমি ব্র্যাক কর্মকর্তাকে অবগত করি। পরে তিনি তাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী লাল মিয়ার জন্য একটি টিনের ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম, উপজেলা শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও ইমন মাহমুদ খান উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!