1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ঝটিকা সফরে নেদারল্যান্ডসে জেলেনস্কি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

ঝটিকা সফরে নেদারল্যান্ডসে জেলেনস্কি

প্রতিনিধি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার গভীর রাতে আমস্টারডামের বিমানবন্দরে একটি অঘোষিত সফরে নেদারল্যান্ডসে পৌঁছেছেন। এই সফরকালে তিনি আন্তর্জাতিক ফৌজদারি আদালতে যাবেন। স্থানীয় গণমাধ্যম ডাচ নিউজ এজেন্সি এএনপি একথা জানিয়েছে।  
এএনপি জানায়, জেলেনস্কি নেদারল্যান্ডসে তার প্রথম সফর করছেন। হেলসিঙ্কিতে নর্ডিক শীর্ষ সম্মেলনে যোগদানের পর শিফোল বিমানবন্দরে অবতরণ করেন।
এএনপি একটি বিমানের একটি কালো ছবি প্রকাশ করে দাবি করেছে যে, এই ডাচ সরকারের বিমানটি সম্ভবত ইউক্রেনের নেতাকে বহন করছে।
জেলেনস্কি হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যাবেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে।
মার্চে তিনি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সরকারি ব্রডকাস্টার ‘এনওএস’ জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘ইউক্রেনের প্রতি ন্যায়বিচার ছাড়া শান্তি নয়’ শীর্ষক একটি বক্তৃতা দেবেন বলেও ধারণা করা হচ্ছে।
 এএনপি জানায়, অসমর্থিত সূত্রে জানা গেছে যে, জেলেনস্কি এই সফরকালে ডাচ এমপি’দের সাথে বৈঠকের পাশাপাশি ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সাথে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর নেদারল্যান্ডস ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!