1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে পারলা খাল পুন: খনন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জয়পুরহাটে পারলা খাল পুন: খনন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে

প্রতিনিধি

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায় পারলা খাল পুন:খনন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে উভয় পাশের প্রায় ১০ হাজার বিঘা জমি সেচ সুবিধার আওতায় আসবে।  
২০২২-২০২৩ অর্থ বছরে ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এটি বাস্তবায়ন করছে।

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ”পারলা খাল লিংক (সুরী জাংগাল)” খাল পুন:খনন কাজ শনিবার  সকাল ৯টায় পরিদর্শন করেন বিএমডিএ জয়পুরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী কাজী আশেকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান, বিএমডিএ ক্ষেতলাল জোনের সহকারী প্রকৌশলী মুনসুর আলী সরদার ও জয়পুরহাট সদর উপজেলা সহকারী প্রকৌশলী মোস্তাক আহম্মদসহ সংশ্লিষ্ট উপ-সরকারী প্রকৌশলীরা। ৩ হাজার ২০০ মিটার ক্ষেতলাল উপজেলার ”পারলা খাল লিংক (সুরী জাংগাল)” খাল পুন:খনন কাজ সম্পন্ন হলে খালের উভয় পাশের ১০ হাজার বিঘা জমি ফসল সেচ সুবিধার আওতায় আসবে বলে জানান, বিএমডিএ জয়পুরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী কাজী আশেকুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!