1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জয়পুরহাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

জয়পুরহাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

প্রতিনিধি

জয়পুরহাট সদর উপজেলার কোমরগ্রাম এলাকার বড় দিঘীর পানিতে ডুবে সোমবার
সকাল ৮টায় এক শিশুর মৃত্যু হয়েছে ।  
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড় দিঘীর পানিতে ডুবে মারা যাওয়া শিশু হচ্ছে সোহান (৭)। সে কোমরগ্রাম দরগাপাড়া মহল্লার উজ্জল হোসেনের ছেলে। বাড়ির পাশে কয়েকজন শিশু মিলে বড় দিঘীর পাড়ে আম কুড়াচ্ছিল। এ সময় সোহান পাশের বড় দিঘীর পানিতে কখন পড়ে যায় কেউ খেয়াল করতে পারেনি। শিশু সোহানকে দেখতে না পেয়ে খোজাঁ খুজির এক পর্যায়ে বড়দিঘীর পানিতে পাওয়া যায়। দ্রুত সোহানকে উদ্ধার করে জেলা আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোহান স্থানীয় জামান মডেল কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেণীতে পড়াশুনা করতো বলে জানান, পিতা উজ্জল হোসেন। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!