1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জ্বালানি সংকট নিরসনে সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক, দীর্ঘমেয়াদি সমাধানে সুপারিশের প্রস্তুতি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

জ্বালানি সংকট নিরসনে সংসদীয় বিশেষ কমিটির প্রথম বৈঠক, দীর্ঘমেয়াদি সমাধানে সুপারিশের প্রস্তুতি

প্রতিনিধি

দেশের চলমান জ্বালানি পরিস্থিতি মোকাবিলা ও দীর্ঘমেয়াদি সমাধানের পথ নির্ধারণে গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জ্বালানি খাতের বর্তমান অবস্থা বিশ্লেষণ, সংকটের কারণ চিহ্নিতকরণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে প্রাথমিক আলোচনা করা হয়।

রোববার (৩ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে দেশের জ্বালানি খাতের সামগ্রিক চিত্র তুলে ধরা হয়। এতে সরবরাহ ব্যবস্থা, চাহিদা পরিস্থিতি, আমদানি নির্ভরতা এবং চলমান প্রকল্পগুলোর অগ্রগতির তথ্য উপস্থাপন করা হয়।

বৈঠকে কমিটির সদস্যরা উপস্থাপিত তথ্য পর্যালোচনা করে বিদ্যমান জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা বলেন, স্বল্পমেয়াদি ব্যবস্থার পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য কাঠামোগত সংস্কার জরুরি।

আলোচনায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি নির্ভরতা কমানো, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং বিদ্যুৎ খাতে ব্যয় নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্ব পায়। সদস্যরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা থেকে বিভিন্ন প্রস্তাবও তুলে ধরেন।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়, কমিটি আগামী দিনে কয়েক দফা বৈঠক করবে এবং সেগুলো থেকে পাওয়া সুপারিশগুলো একত্র করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করা হবে। ওই প্রতিবেদন পরে জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।

এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদের হুইপসহ সংশ্লিষ্ট সংসদ সদস্যরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!