1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জ্বালানি সংকটে গাড়িবহর নিয়ে শোডাউন, ছাত্রদল নেতা মাসুদ রানা বহিষ্কার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জ্বালানি সংকটে গাড়িবহর নিয়ে শোডাউন, ছাত্রদল নেতা মাসুদ রানা বহিষ্কার

প্রতিনিধি

দেশে জ্বালানি তেল নিয়ে চলমান অস্থিরতার মধ্যে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে নির্বাচনী শোডাউন করে তীব্র সমালোচনার মুখে পড়েন নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিক। এরই প্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদল এই সিদ্ধান্ত নেয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামানিকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

এর আগে রোববার (১২ এপ্রিল) বিকেলে মাসুদ রানা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা জানান দিতে প্রায় অর্ধশত গাড়ির একটি বহর নিয়ে শোডাউন করেন। দেশের জ্বালানি সংকটের সময়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যবহার করে এ ধরনের আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

শোডাউনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে দলীয় ও জনমহলে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে দলীয় ভাবমূর্তি রক্ষা এবং শৃঙ্খলা বজায় রাখতে দ্রুতই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম রোধে আরও কঠোর অবস্থান নেওয়া হবে এবং সংগঠনের নিয়ম-শৃঙ্খলা অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!