1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জ্বালানি সংকটের প্রভাবে ব্যাংকের সময় এক ঘণ্টা কমল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

জ্বালানি সংকটের প্রভাবে ব্যাংকের সময় এক ঘণ্টা কমল

প্রতিনিধি

জ্বালানি ও বিদ্যুতের সাশ্রয়ের প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকিং সময়সূচি ঘোষণা করেছে। শনিবার (৪ এপ্রিল) জারি হওয়া নির্দেশনা অনুযায়ী, ব্যাংকে লেনদেনের সময় সকাল ১০টা থেকে বিকেল ৩টা, এবং অফিস সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এর আগে ব্যাংকে লেনদেন চলত সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় ছিল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নতুন সময়সূচি ৫ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

তবে বিশেষ সুবিধা বজায় থাকবে সমুদ্র, স্থল ও বিমান বন্দর এলাকায় (পোট ও কাস্টম এলাকায়) ব্যাংকের শাখা, উপশাখা ও বুথে। সেখানে ব্যাংক সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে সরকারি-বেসরকারি অফিসের নতুন সময় নির্ধারণ করা হয়। ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এছাড়া সন্ধ্যা ৬টার পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি বিয়ে বাড়িতে আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ মূলত বিদ্যুৎ ও জ্বালানি সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে ব্যাংকিং সেবা প্রভাবিত না করার জন্য সময়সূচি সামঞ্জস্য রেখে সীমিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!