1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জোহরান মামদানির জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি-আমেরিকানরা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

জোহরান মামদানির জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশি-আমেরিকানরা

প্রতিনিধি

জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র হওয়ায় বাংলাদেশি-আমেরিকানদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে। শহরটির জ্যাকসন হাইটসের ‘লিটল বাংলাদেশের’ বাসিন্দারা তার জয়ে বেশ খুশি। এমনকি মামদানি প্রতিদ্বন্দ্বিতা করায় এ নির্বাচন নিয়ে তাদের মধ্যে আগ্রহও বেশি ছিল। দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত প্রথম কোনো আমেরিকান ও মুসলিম হিসেবে জোহরান মামদানি নিউইয়র্কের মেয়র হয়েছেন।

কাবাব কিং নামে একটি রেস্তোরাঁয় খেতে যেতেন মামদানি। রেস্তোরাঁর মালিকের ছেলে সংবাদমাধ্যম দ্য নিউ আরবকে বলেছেন, নির্বাচনের দিন রাতে তাদের এখানে নির্বাচন পার্টি আয়োজন করা হয়। সেখানে অনেক মানুষ এসেছিলেন। যদিও প্রথমে তার এমন কিছুর ইচ্ছা ছিল না। কিন্তু মামদানির অনেক ভক্ত থাকায় তারা পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেন।

‘লিটল বাংলাদেশ’ কমিউনিটিসহ দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত মানুষকে এতদিন আমেরিকান হিসেবে ধরা হয়নি বলেও অভিযোগ করেছেন এই বাংলাদেশি-আমেরিকান। কিন্তু এখন তারা তাদের নেতা পেয়েছেন। আর এমন একজন মেয়র হয়েছেন যিনি তাদেরই লোক। তিনি বলেন, “মনে হতো আমরা আমেরিকানদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমাদের মনে হতো আমরা আমেরিকান না।”

রামোন কৌশিক নামে ওই রেস্তোরাঁর এক কাস্টমার বলেছেন, “মামদানির জয় আমাকে আনন্দ দিচ্ছে কারণ আমি জেনারেশন জেড-এর মানুষ। আমি মনে করি না, এরচেয়ে বড় রাজনৈতিক বিজয় আমি আর পেয়েছি। তার মতো একজনকে ভোট দিয়ে সত্যি ভালো লাগছে।”

“মামদানি যখন কথা বলেন, আপনি তখন তার কথা শুনতে চান। সবমিলিয়ে তিনি আসলে মানুষকে সহায়তা করতে চান।”“মামদানি তার বিজয়ী ভাষণে বলেছেন এই শহর চলে অভিবাসীদের দ্বারা। এখন শহরটির নেতৃত্ব দেবেন এক অভিবাসী। এ কথাটি অসাধারণ ছিল। কোটিপতির বদলে যেসব সাধারণ মানুষ শহরটি চালায় তাদের একটি কণ্ঠ থাকা উচিত। এটি এবার হয়েছে।”

সূত্র: দ্য নিউ আরব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!