1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জোড়া ফিফটিতে ১৬৫ রানের পুঁজি পেল বাংলাদেশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জোড়া ফিফটিতে ১৬৫ রানের পুঁজি পেল বাংলাদেশ

প্রতিনিধি

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের সুপার সিক্স পর্বের ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৫ রান করেছে বাংলাদেশ নারী দল। ফলে জিততে হলে থাইল্যান্ডকে করতে হবে ১৬৬ রান।

নেপালের মুলাপানিতে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। প্রথম বলেই গোল্ডেন ডাক খেয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার দিলারা আক্তার। আর ৯ বলে ১১ রান করে আউট হন শারমিন আক্তার।

তৃতীয় উইকেট জুটিতে শুরুর চাপ সামলে নেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ও শবানা মোস্তারি। এসময় দুজন মিলেন গড়েন ১১০ রানের জুটি। তাতেই শক্তিশালী স্কোরের ভিত্তি পেয়ে যায় দল। এই দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। আউট হওয়ার আগে ৪৩ বলে তিনটি চার ও চারটি ছক্কার মারে ৫৬ রান করেন জুয়াইরিয়া। আর ৪২ বলে নয়টি চার ও একটি ছয়ের মাধ্যমে ৫৯ রান করেন শবানা।

পরে অবশ্য ব্যাট হাতে সুবিধা করতে পারেননি কেউই। তবে মাত্র ৬ বলে ১৫ রানের ক্যামিও ইনিংসটি খেলেন রিতুমনি। এছাড়া স্বর্ণা আক্তার ৪, নিগার সুলতানা জ্যোতি ৬, রাবেয়া খান ৫ ও ফাহিমা খাতুন ১ রান করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!