1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
জোড়া গোলে নতুন রেকর্ডের পাতায় রোনালদো - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

জোড়া গোলে নতুন রেকর্ডের পাতায় রোনালদো

প্রতিনিধি

রেকর্ড ও রোনালদো যেন একে অপরের পরিপূরক। ইউরোপের শীর্ষ লীগ থেকে পাড়ি জমিয়েছেন মরুর দেশ সৌদিতে। কিন্তু রেকর্ড তার পিছু ছাড়েনি। তাড়া করে বেরিয়েছে সর্বত্র। চলে এসেছেন ক্যারিয়ারের সায়াহ্নে। কিন্তু তারপরেও নিত্য নতুন রেকর্ড গড়ে পাঁচবারের ব্যালন ডিঅর জয়ী এই পর্তুগিজ তারকা জানান দিলেন, এখনো ফুরিয়ে যাননি তিনি। 

বয়সটা চল্লিশ ছুঁইছুঁই। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এমন কিছু নেই যা জয় করেননি তিনি। সৌদিতে পাড়ি জমিয়েছেন দুই মৌসুম আগে। একবার আরব ক্লাব চ্যাম্পিয়ন কাপ ছাড়া দলীয় সাফল্য তেমন একটা ধরা দেয়নি। তবে ব্যক্তিগত সাফল্যের বিচারে রোনালদো এখনো অদ্বিতীয়। তার দল আল নাসের সৌদি প্রো লীগে শিরোপা হারিয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলালের কাছে। তবে তিনি নিজে গড়েছেন এক অনন্য কীর্তি। সৌদি প্রো লীগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি এখন তার।

গতকাল সোমবার দিবাগত রাতে আল ইত্তিহাদের বিপক্ষে মৌসুমে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামে আল নাসের। ইতোমধ্যে আল হিলাল শিরোপা নিশ্চিত করে ফেলায় এই ম্যাচটি ছিল নিয়ম রক্ষার। তবে রোনালদোর সামনে ছিল রেকর্ডের হাতছানি। সৌদি ফুটবল লীগের ইতিহাসে এর আগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল আব্দের রাজ্জাক হামদাল্লার। ২০১৮-১৯ মৌসুমে রোনালদোর ক্লাবের হয়েই এই কীর্তি গড়েন বর্তমানে আল ইত্তিহাদের হয়ে খেলা মরক্কোর এই স্ট্রাইকার। তার গোল সংখ্যা ছিল ৩৪। রোনালদো তাকে টপকে করলেন ৩৫ গোল।

এইদিন দলের পক্ষে প্রথম দুইটি  গোলই করেন সিআরসেভেন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে প্রথমবারের মতো বল জালের দেখা পায়। নেপথ্যে নায়ক রোনালদো। প্রথম গোলের পরেই যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যান তিনি। পরবর্তীতে দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় করেন আরো একটি গোল। আর এতেই ৩৫ গোল করে অনন্য রেকর্ড গড়ে তোলেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!